বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিটিভিসহ ৪ প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

আকাশবার্তা ডেস্ক : 

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে বাংলাদেশ টেলিভিশনের ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লা হক জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ডিজি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি হয়েছেন। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শফি উল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে বদলির আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু বাতিল করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

পৃথক এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আবুল কালাম আজাদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০