বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০

পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা

আকাশবার্তা ডেস্ক : 

গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে আবারও হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে রাখা হয়।

পুলিশ সুপার কার্যালয়ে থাকার কথা নিশ্চিত করে এনসিপি নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার করেছে। আমাদের বর্তমানে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে। বহরের অপর অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ওপরও হামলার আশঙ্কা করছি আমরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১