মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ ইং ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

আকাশবার্তা ডেস্ক : 

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশে সই করেছেন।

এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থীই হবেন স্বতন্ত্র অর্থাৎ নির্দলীয়।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু করা হয়। সে আইনের সংশোধনী এবার বাতিল করা হলো।

অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল।

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এ বিধান বাতিল হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত হবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

আগষ্ট ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুলাই    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১