সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে হেপাটাইটিস বি-ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক সভা

আকাশবার্তা ডেস্ক :


নিরব ঘাতক হেপাটাইটস বি-ভাইরাস সম্পর্কে লক্ষ্মীপুরে সচেতনতামূলক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পুলিশ লাইন্স ড্রীল সেডে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটির আয়োজনে চাঁদের হাসি স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় এ সভায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সালমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) আব্দুস সহিদ মুন্সী, হেপাটাইটিস বি ভাইরাস বিষয়ে অভিজ্ঞ ডা. মো. ওমর ফারুক, চাঁদের হাসি স্বাস্থ্যসেবা প্রকল্পের লক্ষ্মীপুর শাখার সহকারি পরিচালক মো. মোরশেদ আলম প্রমুখ।

এ সময় হেপাটাইটিস বি-ভাইরাস সম্পর্কে আলোচকরা বলেন, হেপাটাইটিস বি (জন্ডিস), ভাইরাস জনিত একটি জীবন ধ্বংসকারী রোগ। এ রোগের কোনো সু-চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয়নি। এ রোগে আক্রান্ত ব্যক্তি ভুগতে পারেন লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের মতো ঘাতক রোগে। যার পরিণতি নিশ্চিত অকাল মৃত্যু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930