লক্ষ্মীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির ২০২৬-২৮ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সমীর চন্দ্র কর্মকার চেয়ারম্যান ও পলাশ চন্দ্র কুরী সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অপূর্ব লাল রায়, ভাইস চেয়ারম্যান রঘুনাথ কর, জুলাশ কুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী লিটন কর্মকার, জয়েন্ট সেক্রেটারী সবুজ বিশ্বাস, অমিত নন্দী, বিপ্লব দেবনাথ, ট্রেজারার হৃদয় পাল, এক্সিকিউটিভ মেম্বার প্রাণজিৎ দাস, কার্তিক দেবনাথ, অনুপ কুমার রায়, সহদেব কুরী, লিটন চন্দ্র দাস, কনক দত্ত, প্রান্ত দাস, দিপঙ্কর মজুমদার, পিযুস কর্মকার, সুমন দেবনাথ, সুজন চন্দ্র, বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সুব চন্দ্র সাহা, দীপ্ত দেবনাথ ও পলাশ চন্দ্র কর।
নির্বাচন কমিশন জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫৭ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোট প্রদান করেন। এ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে সেক্রেটারী পদসহ ৮টিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। চেয়ারম্যান পদসহ বাকি ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে সমীর চন্দ্র কর্মকার ১১৩ ভোট ও সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে লিটন কর্মকার ৮৭ ভোট পেয়েছেন। এছাড়া এক্সিকিউটিভ মেম্বার পদে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যান সমীর চন্দ্র কর্মকার বলেন, ২০২৪-২৬ নির্বাচনে প্রথমবারের মতো আমাকে ব্যবসায়ীরা সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এবারও তারা আমাকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত করেন। তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমি সবসময় জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও বাজুসের মাধ্যমে সকলকে নিয়ে কাজ করবো।
বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত এবং পরাজিত সবাই মিলে জেলা বাজুসের মাধ্যমে জুয়েলার্স ব্যবসায়ীদের জন্য কাজ করবেন। কারো মধ্যে কোনো ভেদাভেদ যেন না থাকে, সবাই মিলে জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে বলে আশা করছি।