সর্বশেষ:

লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির ২০২৬-২৮ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচনের চলছে ভোট গ্রহণ । বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। লক্ষ্মীপুরের ওয়েলকাম চাইনিজ রেস্তোরায় এ আয়োজন করা হয়।

এদিকে সারিবদ্ধভাবে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। এতে ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটাররা বলছেন, যারা জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও তাদের পাশে থাকবেন, তাদেরকেই প্রার্থী হিসেবে নির্বাচিত করতে চান।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930