সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লক্ষ্মীপুর জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন মো. মাকছুদুর রহমান ভূঁইয়া।

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত রোববার (১২ জুলাই) জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান। এছাড়াও জেলা প্রশাসন, পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

সম্মাননা গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. মাকছুদুর রহমান ভূঁইয়া বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে এ সম্মাননায় ভূষিত করায় মূল্যায়নকারী কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

পরিবার পরিকল্পনা খাতে দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং জনসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930