বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণ : লক্ষ্মীপুরের দুই সহোদর ভাইসহ ৭ বাংলাদেশির মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :


সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাত বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে কুমিল্লার দুই সহোদরসহ চারজন, লক্ষ্মীপুরের দুই সহোদর ও ফেনীর একজন। বুধবার (১৮এপ্রিল) সকালে সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২) এবং একই উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০) রয়েছেন। গতকাল বিকেলে তাদের মৃত্যুর খবর পেয়েছেন স্বজনরা। নিহত আরও একজন চৌদ্দগ্রামের বাসিন্দা বলে জানা গেলেও তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নিহত দুই সহোদর হলেন করইতোলা বাজার-সংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)। বিস্ম্ফোরণে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার শেষে হোলাইফা শহর এলাকায় একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ম্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়।

বসন্তপুর গ্রামের দুই সহোদর এমরানুল ও মুন্নার মা সেলিনা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি জানান, নতুন ঘরের কাজ শেষ হলে দুই ছেলের বাড়ি আসার কথা ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১