বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
সৌদিতে গ্যাস সিলিন্ডার সিস্ফোরণে নিহত দুই সহোদর ভাইয়ের পরিবারে শোকের মাতম।

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণ : লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, পরিবারে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক :


সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, উপজেলার চরলরেন্স এলাকার নেছার আহমদের ছেলে জসিম উদ্দিন ও তার ছোট ভাই মো. ইব্রাহিম। এ ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে বুকফাঁটা শোকের মাতম। মঙ্গলবার রাতে সৌদি আরবের আল হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, গত চার বছর আগে জসিম উদ্দিন সৌদি আরবে যান। এর দুই বছর পর ছোট ভাই ইব্রাহিম হোসেনকেও নিয়ে যায় জসিম। এরআগে দুই সহোদরের বাবা নেছার আহমদ যান একইস্থানে। দুই ভাই ও বাবাসহ তিনজনে মিলে সৌদি আরবের আল হোলাইফা শহরে লেপ তোষকের ব্যবসা করতেন। অন্যদের সাথে তারা তিনজনও একই বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সহোদর জসিম উদ্দিন ও ইব্রাহিম হোসেনসহ ৭ জন নিহত হন। দুর্ঘটনার সময় নিহতের বাবা নেছার আহম্দ বাসার বাইরে ছিলেন। এতে বেঁচে যান নেছার আহমদ।

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই সহোদরের ফাইল ফটো।

বাবা ও দুই ছেলের রোজগারে সুন্দরই চলছিল তাদের সংসার। গত তিনমাস আগে জসিম উদ্দিন ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করে আবার চলে যান কর্মস্থল সৌদি আরবে। তাদের অনেক স্বপ্ন ছিল, পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবে, অবিবাহিত দুই বোনকে বিয়ে দিবে। নিজেরা সুন্দর সংসার গড়ে মা-বাবার মুখে হাসি ফোঁটাবে। কিন্তু সব স্বপ্ন তাদের শেষ হয়ে যায় একটি দুর্ঘটনায়। এখন তাদের কি হবে তাদের, কে দেখবে সংসার এভাবে বিলাপ করতে করতে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধা মা রৌশন আক্তার। একই অবস্থায় পরিবারের অন্যান্য স্বজনদেরও। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত তাদের লাশ ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০