সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই প্রকৌশলী ১দিনের রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :


ঘুষ নেয়ার সময় গ্রেপ্তার নৌ-পরিবহণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এসএম নাজমুল হকের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার তার বিরুদ্ধে সাতদিনে রিমান্ড আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমীন চৌধুরী এ আদেশ দেন।গত শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় নাজমুল হককে। ওইদিন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শুভ্রত ঘোষ শুভ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১২ এপ্রিল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন হোটেল থেকে দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।

দুদক সূত্রে জানা যায়, নতুন নৌযানের নামকরণের অনাপত্তি ও মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামীয় যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদনের জন্য নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন।

বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেন। এরপর দুদক সকল বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টায় ঘুষের টাকার কিস্তি বাবদ পাঁচ লাখ টাকা রাজধানীর সেগুন হোটেলে বসে যখন নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওৎ পেতে থাকা দুদকের বিশেষ দলের সদস্যরা ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন। ওই ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930