সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বগুড়ায় পুরুষাঙ্গ কেটে স্কুল শিক্ষককে হত্যা

আকাশবার্তা ডেস্ক :


বগুড়ায় পুরুষাঙ্গ কেটে ও শ্বাসরোধ করে আব্দুর রশিদ (৫৩) নামের এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার ডোমরগ্রাম মধ্যপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।এ ঘটনার পর ডুমুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগমকে আটক করেছে পুলিশ।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বাড়ির পাশে পুকুরে মাছের খাবার দেয়ার কথা বলে আব্দুর রশিদ ঘর থেকে বের হন।এরপর আর রাতে ফিরে আসেন নি। ভোরে তার বাড়ি থেকে ১০০ গজ দূরে বিবস্ত্র অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

ওসি জানান, আব্দুর রশিদ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র। লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার গোপনাঙ্গে ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওই ঘটনায় ডুমুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগমকে পুলিশ আটক করেছে। এর আগেও আফরোজা বেগমের সঙ্গে অবৈধ মেলামেশার অভিযোগে গ্রাম্য সালিশে ওই প্রধান শিক্ষকের ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930