সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খালেদাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি

আকাশবার্তা ডেস্ক :


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির দুই নেতা।রোববার বেলা ১১টা ২৮ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করছে না সরকার- এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এজন্য স্কয়ার বা বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করার দাবিও জানিয়েছে দলটির নেতারা। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কারাবিধি মেনে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ আছেন।

এর আগে গেলো ২৭ মার্চ বিএনপির তিন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।বৈঠক থেকে বেরিয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া দাবির কথা আবার আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। এর জন্য কোনো আইনি নির্দেশনার দরকার নেই। কারা কর্তৃপক্ষ চাইলেই সেটি করতে পারেন। অতীতে অনেকের ক্ষেত্রেই এ রকমটি হয়েছে, এর নজির আছে।’বিএনপি নেতা আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনটি দাবির কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে—খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা, ২৫ এপ্রিল জাতীয় প্রেসক্লাব অথবা দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন এবং আগামী ১ মে সমাবেশ করার অনুমতি।

সূত্র : আরটিভি অনলাইন ডেস্ক

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930