সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্যাতিত ছাত্রলীগ নেতার পাশে আরেক ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :


বিএনপি-জামায়াত জোট সমর্থিত সন্ত্রাসীদের হামলায় চোখ হারানো ছাত্রলীগ নেতা মিলনের পাশে দাঁড়িয়েছেন আরেক ছাত্রলীগ নেতা আবু তালেব। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। আবু তালেব লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নির্যাতিত ছাত্রলীগ নেতা মিলন একই উপজেলার দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা যায়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর বিএনপি-জামায়াত জোটের হরতাল চলাকালে দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুড়মস আহ্বায়ক মিলন ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তার দুটি চোখ উপড়ে ফেলা হয়। পরে মিলনের পরিবারের সাথে যোগাযোগ করে তার চিকিৎসার খোঁজখবর নেন ছাত্রলীগ নেতা আবু তালেব।

এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েলের মাধ্যমে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা মিলন ও তাঁর পরিবারের সদস্যদের সাক্ষাৎ করিয়ে দেন ছাত্রলীগ নেতা আবু তালেব। এ সময় মিলনের শারীরিক অবস্থা দেখে সহমর্মিতা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

তাৎক্ষণিক তিনি মিলনকে আর্থিক সহযোগিতা প্রদান করেন তার সু-চিকিৎসার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নুরুল করিম জুয়েলকে দায়িত্ব দেন।  ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পাটোয়ারী, সদর থানা তরুণলীগের যুগ্ম আহ্বায়ক বিপ্লব প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930