সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিডিজবসের সিইও ফাহিম মাসরুর গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :


অনলাইনে চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট বিডিজবসের প্রধান নির্বাহী (সিইও) একেএম ফাহিম মাসরুরকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

বুধবার (২৫এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের বিডিজবসের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম জানিয়েছেন।

নাজমুল ইসলাম বলেন, দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক মন্তব্য করেন। এই অভিযোগে তার নাম কাফরুল থানায় একটি মামলা হয়েছিল। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কাফরুল থানার উপ-পরিদর্শক রফিক জানান, তার বিরুদ্ধে থানায় ৫৭ ধারার একটি মামলা আছে। গত ২২ এপ্রিল সাবেক এক ছাত্রলীগ নেতা এ মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী ও সরকার বিরোধী বিভিন্ন ছবি ও পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর এবার এসএমই ফাউন্ডেশনের বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন। গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি পুরস্কার নেন।

১৮ বছর আগে ফাহিম মাসরুর তার বন্ধুদের নিয়ে বিডিজবস প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল। প্রতিদিন এক লাখের বেশি মানুষ এই পোর্টাল ভিজিট করেন। ২০ লাখের বেশি চাকরি প্রত্যাশীর জীবনবৃত্তান্ত এই প্ল্যাটফর্মে সংরক্ষিত আছে।

বিডিজবস ছাড়াও ফাহিম মাসরুর দেশের প্রথম বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী। তিনি দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১২-২০১৩ মেয়াদে সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক সাদিক খান গত ২২ এপ্রিল কাফরুল থানায় ফাহিম মাসরুরের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।

মামলার এজারের তথ্য অনুযায়ী, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উসকানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশের অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধে’ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ফাহিম মাসরুরের বিরুদ্ধে এই মামলা গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে সাদিক বলেন, ‘মাসরুর তার ফেসবুকে দীর্ঘদিন ধরে উস্কানিমূলক পোস্ট দিয়ে দেশ ও সরকারবিরোধী অপপ্রচার চালিয়েছেন। তার এসব উস্কানিমূলক বক্তব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অরাজকতার জন্য দায়ী। এ কারণে মামলাটি দায়ের করেছি।’

পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930