বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

স্বামীর প্রেমিকাকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক :


যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় স্বামীর প্রেমিকাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফিলাডেলফিয়ার উপকণ্ঠে একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনির গেরাডো (৪৮) নামের ওই নারী মেরেডিথ চ্যাপম্যানের (৩৩) বাড়িতে ঢুকে অপেক্ষা করছিলেন। সন্ধ্যায় চ্যাপম্যান বাসায় পৌঁছালে তাকে গুলি করে হত্যা করেন। পরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার আগে স্বামীকে এসএমএস পাঠিয়ে হত্যার পরিকল্পনা জানিয়েছিলেন তিনি। জরুরি ফোন পেয়ে ওই বাড়িতে পৌঁছে দুই নারীর মৃতদেহ পায় পুলিশ।

৩৩ বছর মেরেডিথ চ্যাপম্যান ২০১৬ সালে রিপাবলিকান পার্টি থেকে স্টেট সিনেটের প্রার্থী হয়ে হেরে যান; ছবি-ফেইসবুক ৩৩ বছর মেরেডিথ চ্যাপম্যান ২০১৬ সালে রিপাবলিকান পার্টি থেকে স্টেট সিনেটের প্রার্থী হয়ে হেরে যান; ছবি-ফেইসবুক বাড়ির বাইরে গেরাডোর স্বামী মার্ক গেরাডোকে আটক করে পুলিশ।

তখন স্ত্রীর বার্তা পড়ে তিনি পুলিশকে বলেন, “আমার স্ত্রী ভিতরে থাকতে পারে।” মেরেডিথ চ্যাপম্যানও বিবাহিতা ছিলেন। ২০১৬ সালে ডেলাওয়ার স্টেট সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। ইউনিভার্সিটি অব ডেলাওয়ারে সিনিয়র মার্কেটিং ডিরেক্টর ছিলেন তিনি। সে সময় মার্ক গেরাডোর সুপারভাইজার ছিলেন চ্যাপম্যান।

স্বামী মার্ক গেরোডোর সঙ্গে জেনির গেরাডো

সম্প্রতি পেনসিলভেনিয়ার ভিলানোভা ইউনিভার্সিটির সহকারী ভাইস-প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন তিনি। পুলিশের ভাষ্যমতে, ডেলাওয়ারের সাবেক এক সিটি কাউন্সিল সদস্য লুক চ্যাপম্যানের সঙ্গে বিয়ে হয়েছিল মেরেডিথ চ্যাপম্যানের। তবে ঘটনার সময় স্বামীর সঙ্গে থাকতেন না তিনি।

স্বামী মার্ক গেরোডোর সঙ্গে জেনির গেরাডো; ছবি-ফেইসবুক স্বামী মার্ক গেরোডোর সঙ্গে জেনির গেরাডো; ছবি-ফেইসবুক তদন্তকারীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্ক গেরাডো ওই সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে নৈশভোজের জন্য অপেক্ষা করছিলেন। তবে তার আসতে দেরি হওয়ায় বিচলিত হয়ে পড়েছিলেন তিনি।

স্থানীয় পুলিশের সুপারিনটেনডেন্ট উইলিয়াম কোলারুলো বলেছেন, চ্যাপম্যানের বাড়ির সামনের দরজার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে তার জন্য অপেক্ষা করছিলেন জেনির গেরাডো। “একজন লোক বিবাহিত, তার অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। স্ত্রী সেটা জানতেন এবং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১