সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন
প্রতীকি ছবি

মহান মে দিবস আজ

আকাশবার্তা ডেস্ক :


১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের চত্বরে শ্রমজীবী মানুষের উপর অতর্কিত হামলা চালিয়ে, বিশ্ব শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় আন্দোলনরত শ্রমিকদের নিষ্ঠুরভাবে হত্যা করার দিনটি আজ। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণের দিনটিও আজ। এসব নিহত শ্রমিকদের চেতনায় নতুনভাবে উদ্বুদ্ধ হয়ে শ্রমিকের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে জাগ্রত থেকে শপথ গ্রহণের দিনটি হচ্ছে পহেলা মে।

যা সারা বিশ্বের শ্রমজীবী মানুষের কাছে বিশেষ দিন হিসাবে পরিচিত, এই দিনটির নামই হচ্ছে মে দিবস। নানাবিধ উপাধিতে আজকের দিনটিকে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। বিশ্বের অধিকাংশ দেশেই দিনটি উপলক্ষ্যে সরকারি ছুটি । আমাদের বাংলাদেশেও দিনটি পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে।

এ দিবসটি শ্রমিক হত্যা দিবস, লেবার ডে, ইন্টারন্যাশনাল ওয়ার্কাস ডে হিসাবেও পরিচিত। মেহনতি জনতার আন্তর্জাতিক সংহতি ও সংগ্রামের স্মৃতিস্মারক এই দিনটি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন। শ্রমিকদের অধিকার আদায় এবং মর্যাদা সমুন্নত রাখতে দিবসটি প্রতি বছর আমাদের সামনে এসে হাজির হয়। এই দিন মালিক -শ্রমিক সম্পর্ক, দায়িত্ব কর্তব্যকে স্মরণ করার জন্য । মালিক পক্ষের শোষণ, বঞ্চনা থেকে শ্রমিকদের মুক্তির আকাঙ্খা নিয়ে ১৮৮৬ সালের ১লা মে’র সেই সংগ্রামের স্মৃতি ও চেতনায় নতুনভাবে জাগ্রত করার লক্ষ্যে দিবসটি পালিত হয়।

১৩২ বৎসর আগে ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকগো শহরের শ্রমিকরা ৮ ঘন্টা কর্মদিবস ও কর্মক্ষেত্রে মানবতার আইন প্রতিষ্ঠার দাবি নিয়ে হে মার্কেটের চত্বরে সমাবেশ করতে গেলে, রাষ্ট্রশক্তির নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। পুলিশের বন্দুকের গুলি বুকে ধারণ করে বুকের তাজা রক্ত ঢেলে সেদিন ১১ জন শ্রমিক বিশ্ব শ্রমিক জাতিকে নতুনভাবে বাঁচার প্রেরণা যোগান।

নিহত শ্রমিকেরা শেষ রক্তদিয়ে চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেলেও প্রতিষ্ঠা করে যান আজকের মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। শ্রমিকদের এই বিজয়ের আগে তাদের দৈনিক ৯ থেকে ১৮ ঘন্টা অমানবিক পরিশ্রম করতে হতো। কেবল পরিশ্রমই নয়, করতে হতো মানবেতর জীবনযাপন। মিলতো নগণ্য পারিশ্রমিক। দাসত্ব জীবন ছিল কারো কারো। মালিক পক্ষের ইচ্ছায় শ্রমিকদের সইতে হতো নানাবিধ নিষ্ঠুর নির্যাতন। শ্রমিকেরা বুকের রক্ত দিয়ে বিশ্বে শ্রম আইন এবং তাদের মানবিক অধিকার প্রতিষ্ঠা করেন। আন্দোলনের প্রেক্ষিতে সবধরনের মানবতাবিরোধী কর্মের চির অবসান ঘটে। শ্রমিকেরা ৮ ঘন্টা কর্মদিবসের প্রাপ্য অধিকার আদায় করে নেন।

সারাবিশ্বের শ্রমজীবী মানুষের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও মহান মে দিবস পালিত হয়ে থাকে। এদিন শ্রমিকেরা তাদের অধিকার আর স্বপ্নের বাস্তবায়নের চেতনায় উদ্বুদ্ধ হন। বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের স্বাধীন বাংলাদেশে শ্রমিকদের উন্নত জীবনের স্বার্থে বহুবিধ কর্মপদ্ধতি নেওয়া হয়েছে। বিভিন্ন শিল্প কলকারখানায় শ্রমিকদের নায্য মজুরি নিশ্চিত করতে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের শ্র্রমিকেরা এখন উন্নত জীবনের স্বাদ পাচ্ছেন। তারা মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার পেয়েছেন। নিজের স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবারের চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার কেবল ঘোষণা দিয়েই তাদের দায়িত্ব শেষ করেনি বরং বিভিন্ন কলকারখানায় সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করে তা নিশ্চিত করেছেন। আমরা মনে করি দেশের উন্নয়নের বড় কারিগরই হচ্ছেন দেশের শ্র্রমিক সমাজ। তাদের উন্নয়ন ব্যাতিরেকে কোন ধরনের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার তার কর্মকান্ড দিয়ে সে সত্যিটা শ্রমিকদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন। সরকারের কঠোর তত্বাবধায়নের কারণে আজ দেশের সকল শ্রমিকেরা সম্মানজনক ভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হয়েছে।

এক কথায়, বর্র্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। মে দিবসের এই দিনে দেশের সেবক শ্রমিকভাইদের প্রতি আমাদের প্রাণঢালা অভিনন্দন। সেই সাথে উন্নতবিশ্বের তালিকায় বাংলাদেশের নাম লেখানোর জন্য যে সাহসী যাত্রার সূচনা, যার নেতৃত্বে আছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার। শ্রমিক ভাইদের প্রচেষ্টায় তা আরো বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।

মহান মে দিবসে সকল শ্রমিক ভাইদের আকাশবার্তার পক্ষথেকে অভিনন্দন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০