বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

৪৫ কোটি টাকার ইয়াবাসহ চট্টগ্রামে দুইজন গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :


চট্টগ্রামের হালিশহরে এক বাসায় অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা মূল্যমানের ১৩ লাখ ইয়াবাসহ দুইজনকে গেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরের শ্যামলী আবাসিক এলাকার ওই বাসায় তারা অভিযানে যান। গ্রেপ্তার মো. আশরাফ (৪৭) ও তার ভাই মো. হাসান (২২) পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাসায় তল্লাশি চালিয়ে প্রথমে ঘরের ভেতরে তিন লাখ ইয়াবা পান তারা।
পরে জিজ্ঞাসাবাদে আশরাফ ও হাসানের দেওয়া তথ্যে বাড়ির গ্যারেজে রাখা একটি প্রাইভেট কার থেকে আরও ১০ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর ওজন অনুমান ১৩০ কেজি, যার মূল্য অনুমান ৪৫ (পঁয়তাল্লিশ) কোটি টাকা।

আশরাফ আলী ও মোঃ হাসান উভয়ে আপন সহোদর ভাই। আশরাফ আলী ১৯৯৮ সাল হইতে ২০১৭ সাল পর্যন্ত সৌদি আরবে ছিল। সৌদি আরবে থাকাকালীন সময় রোহিঙ্গা আব্দুর রহিমের সঙ্গে পরিচয় হয়। বার্মার নাগরিক রোহিঙ্গা আব্দুর রহিম বার্মার নাগরিক লা-মিম এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

২০১৭ সালের ৭ অক্টোবর আশরাফ আলী সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। রোহিঙ্গা আব্দুর রহিম এর সহিত যোগাযোগ করে বেশ কয়েকবার বার্মা হইতে ইয়াবা ট্যাবলেট সমুদ্র যোগে বাংলাদেশে নিয়ে এসেছিল। চলতি বছরের এপ্রিলের ৭ তারিখে বিমান যোগে আসামী আশরাফ আলী ঢাকা হইতে রেংগুন যায়। রোহিঙ্গা আব্দুর রহিম সহ রেংগুনে হোটেল এলিমিউন এ অবস্থান করে। বার্মার নাগরিক লা-মিম এর নিকট হইতে ইয়াবা সংগ্রহ করার পর সাগর উত্তাল থাকায় রওয়ানা দিতে বিলম্ব করে।

গত ৩০ এপ্রিল রেংগুন হইতে একটি ট্রলার ও স্পীড বোড সহ ইয়াবা ট্যাবলেট নিয়া রওয়ানা হয়। সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে ট্রলার হইতে ইয়াবা ট্যাবলেট গুলো স্পীড বোডে স্থানাস্তর করিয়া আসামী আশরাফ আলী নিজেই স্পীড বোড চালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

পথিমধ্যে কুতুবদিয়া চ্যানেল এ ঝড়ে কবলে পড়ে স্পীড বোড উল্টে গেলে স্থানীয় মাছ ধরা ট্রলারদের সহায়তায় ইয়াবা ট্যাবলেট এর বস্তাগুলো উদ্ধার করে। মাছ ধরা ট্রলার এর মাঝিকে বিভিন্ন কসমেটিক্স বার্মা হইতে আনিতেছে বলে জানায়। মাছ ধরা ট্রলারের সহায়তায় ইয়াবা ট্যাবলেট সমূহ বুধবার (০২মে) ভাটিয়ালী জেলে পাড়া ঘাটে নিয়ে আসে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১