বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
জসিম উদ্দিন

মোবাইলে প্রেম, হোটেলে নিয়ে গণধর্ষণ : গ্রেপ্তার ২

আকাশবার্তা ডেস্ক :


সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে টানা ১১দিন ধরে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার (৩ মে) সিলেটের দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুরমার হোটেল আল-তকদির থেকে জসিম ও হোটেল মালিক নিয়াজ-সহ ২ জনকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণ সুরমার হোটেল আলতকদিরে রেখে পাশবিক নির্যাতন করে ওই তরুণীকে। এতে হোটেল আল তকদিরের মালিক ও স্টাফসহ ৪জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন, সুনামগঞ্জের দিরাইয়ের জসিম উদ্দিন,সিলেটের দক্ষিণ সুরমার চাঁনীঘাটস্থ হোটেল আল তকদিরের মালিক সৈয়দ নিয়াজ উদ্দিন, একই হোটেলের স্টাফ জাকির ও নূর মিয়া।

সিলেটের গোয়াইনঘাট থানার ঠাকুর বাড়ির এক তরুণীর (১৯) সঙ্গে মোবাইল ফোনে প্রেম হয় জসিম উদ্দিনের। জসিম প্রেম প্রতারণা ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ এপ্রিল ওই তরুণীকে হোটেল আল-তকদিরে উঠায়। এখানে তাকে দীর্ঘ ১১ দিন বন্দী রেখে জসিম ও তার সহযোগীরা তাকে গণধর্ষন করে। এমনকি ভাড়াদিয়ে খদ্দেরকে দিয়ে ধর্ষণ করায়। পাশপাশি ওই তরুণীর আইডকার্ড জন্ম সনদ, পাসপোর্ট ও মোবাইল কেড়ে নেয়। গত ৩০ এপ্রিল কৌশলে হোটেল থেকে বের হয়ে ওই তরুণী তার পরিচিত বান্ধবী নাছিমার আশ্রয়ে গিয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুরেমা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।

গোয়াইনঘাট থানার ওসি খায়রুল ফজল ও এসি নুরুল আবসার বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০