শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার দাপট, তুচ্ছ ঘটনায় সেনা পরিবারের উপর হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ক্ষমতার দাপট দেখিয়ে সেনা সদস্যের পরিবারের উপর হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা শিমুল হোসেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিতভাবে এই হামলা চালানো হয়। এতে নারীসহ ৪ জনকে বেধড়ক মারধর করে শিমুলসহ তার লোকজন। এ সময় বাবা-মাকে বাঁচাতে গেলে ওই সেনা সদস্যকেও মারধর করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দিকে ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো সেনা পরিবারকে হয়রানিসহ হুমকি-ধমকি দিচ্ছেন স্বেচ্ছাসেবকলীগের ওই নেতা।

গত বুধবার সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউপির রতনেরখিল গ্রামের আনসার আলী পাটোয়ারী বাড়ি প্রকাশ খানা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, সেনা সদস্যের বাবা আবুল কাশেম (৫০), মা জোহরা বেগম (৩৮) ও ছোট ভাই সাইফুল ইসলাম (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টায় স্বেচ্ছাসেবকলীগ নেতা শিমুল হোসেন (২৫) অতর্কিতভাবে সেনা সদস্য কামরুল হাসানের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ সময় রামদা, কুড়াল, শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেনা পরিবারের সদস্যদের গুরুতর জখম করা হয়। হামলাকারী অন্যান্যদের মধ্যে রয়েছে, একই বাড়ির আবু তাহের (৪৮), তার ছেলে শাকিল হোসেন (২৮) ও রাকিব হোসেন (২০)।

খোঁজ নিয়ে জানা গেছে, রতনেরখিল গ্রামের আবু তাহেরের ছেলে শিমুল হোসেন স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্ন সময় ছবি তুলে ফেসবুকে দিয়ে এলাকায় অনৈতিক প্রভাব বিস্তার করে আসছে। সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় অপকর্ম করে বেড়াচ্ছে এই শিমুল।
হামলার বিষয়ে জানতে চাইলে শিমুল হোসেন উচ্চস্বরে বলেন, আপনি আমাকে ছিনেন? আমি হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) জাফর আহম্মদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০