বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট এলাকায় মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি।

শনিবার বিকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী শিক্ষাখাতে বর্তমান সরকারের ব্যাপক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী, স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাকছুদুর রহমান স্বপন, স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক হিরনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ দিকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্থানীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে রাস্তা তৈরীর কাজ এগিয়ে চলছে। রোববার সকাল থেকে শ্রমিকরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মাটি কেটে রাস্তা বাঁধানোর কাজ করতে দেখা যায়। এ সময় নিজেদের গ্রামে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় ওই গ্রামবাসীর মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০