বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
বন্দুকযুদ্ধ,gangfight,death,ctg,rtv,rtvonline

মাদকের আখড়ায় র‌্যাবের অভিযান, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আকাশবার্তা ডেস্ক :


চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে এই ঘটনা ঘটে।

অভিযানে অংশ নেয়া র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল কলোনিতে গিয়েছিল র‌্যাব। সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়।

পরে দেখা যায়, তারা দুজনই মারা গেছেন।নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর। নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে থাকতে দেখা গেছে। অন্য জনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও পড়ে ছিল।

স্থানীয়রা জানায়, এই এলাকায় মাদকসেবীরা নিয়মিত আখড়া বসাত। ঘটনাস্থলে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যও পড়ে থাকতে দেখা গেছে।

এএইচ/আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১