সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পলায়ন

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালেয়েশিয়া ফেরত মো. স্বপন (৩২) থানায় ও আদালতে অভিযোগ করেছেন। সাথী রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের ইব্রাহিম ওরফে সাকুর মেয়ে এবং একই গ্রামের প্রবাস ফেরত মো. স্বপনের স্ত্রী। স্ত্রীর খোঁজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন স্বপন। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

স্বপন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত বছরের ১৫ জানুয়ারি পারিবারিকভাবে সাথীকে বিয়ে করেন তিনি। বিয়ের দুমাস পর ধারদেনা করে মালেয়েশিয়া চলে যান। তার ছয় মাস পর স্ত্রীর অনুরোধে মালেয়েশিয়া থেকে দেশে এসে শোনেন তিনিসহ মা ও ভাইকে আসামি করে আদালতে নারী নির্যাতন মামলা করেছেন সাথী।

সেই মামলায় স্বপন আদালতে আত্মসমর্পণ করলে এক মাস ২৮ দিন কারাভোগ করে জামিনে বের হয়েছেন। সাথী তালাকপ্রাপ্ত না হয়ে এক যুবকের হাত ধরে বৃহস্পতিবার রাতে তিন ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি ও শ্বশুর-শাশুড়ির কাছ থেকে সহযোগিতা না পেয়ে স্বপন বাদী হয়ে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সাথীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তার মা শাহীনুর বেগম বলেন, আমার জামাতা স্বপন খারাপ প্রকৃতির মানুষ। তাকে বিদেশ যাওয়ার সময় দুই লাখ ২০ হাজার টাকাসহ বিভিন্ন সময় স্বর্ণ দেয়া হয়। সে আমাদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সাথী কোথায় আছে, তা বলতে পারব না।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. নোমান বলেন, স্বপন ও সাথীর পরিবার একই গ্রামের বাসিন্দা। আদালতে তাদের পারিবারিক বিষয় নিয়ে মামলা চলেছে। এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে পারব না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930