শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সাংবাদিক শিমুল হত্যাকারীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক সমকাল পত্রিকার সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদ শিমুল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুরের সাংবাদিকরা। রবিবার সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করেন জেলার কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

মাইটিভির জেলা প্রতিনিধি আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দেশটিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, লক্ষ্মীপুর কন্ঠ সম্পাদক রফিকুল ইসলাম, বিটিভির জেলা প্রতিনিধি জহির উদ্দিন, সময় টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর ইসলাম ভূঁইয়া, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির।
দৈনিক খবরের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন জবু, শীর্ষসংবাদ ডট কমের সম্পাদক নজরুল ইসলাম জয়, রাইজিংবিডির জেলা প্রতিনিধি পলাশ সাহা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার কোন বিচার হয় না। বিচারহীনতার জন্য বারবার নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা। সাংবাদিকদের মধ্যে পক্ষ-বিপক্ষ, ভেদ-বিভেদ ভুলে গিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনে নামার আহ্বান জানান বক্তারা। এছাড়া মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং ঘাতকদের গ্রেফতারের দাবি জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১