সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার মামলায় আসামি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরে এএসআই ও কনস্টেবলসহ দুই পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগে লিটন নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম লিটন ওরফে আখনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেনের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শনিবার (২৬ মে) বিকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজার এলাকায় এক বাড়িতে আদালতের নোটিশ দিয়ে মোটর সাইকেলযোগে ফিরছিলেন হাজিমারা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন ও কনস্টেবল মো. হাবীব। এ সময় পশ্চিম চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে থাকা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে প্রবাস ফেরত জাহাঙ্গীর আলম লিটনের গায়ে মোটরসাইকেল লেগে যায়। এতেই জাহাঙ্গীর ক্ষেপে গিয়ে ওই দুই পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় দুই পুলিশ সাদা পোষাকে ছিলেন।

খবর পেয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জালাল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।

রায়পুর থানার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় একজনকে আসমি করে থানায় পুলিশ বাদি হয়ে মামলা হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তার করার পর সে প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930