সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :


ভোক্তা অধিকার আইনে লক্ষ্মীপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিন ইসলাম।

এ সময় ফ্যাশন হাউজ আবরণ, ল্যাকমি, ভ্যালেন্টাইন, মুনমুন ও একটি কলার আড়তে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র জানায়, ফ্যাশন হাউজগুলোতে প্রতিটি পণ্যে ৩০ থেকে ১০০ ভাগ পর্যন্ত লাভ করা হয়। এছাড়াও ট্রেড লাইসেন্স না থাকায় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) শাহরিন ইসলাম জানান, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন, বিভিন্ন দোকানে পণ্যের দামে অসমতা ও ট্রেড লাইসেন্স না থাকায় এসব ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা করা হয়। ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে ভোক্তা ও নাগরিকদের জিম্মি করতে না পারে, সে জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো রমজানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930