সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দেশ ছাড়লেন সংসদ সদস্য বদি

আকাশবার্তা ডেস্ক : 


চট্টগ্রামের কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির দেশের বাইরে যাওয়ার গুঞ্জন সত্য প্রমাণ হয়েছে। তিনি সৌদি আরব গেছেন। ওমরাহ করাই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে। বদি একা নন, তার সঙ্গে মেয়ে, জামাতা, ঘনিষ্ঠ বন্ধু আকতার কামাল ও মৌলানা নূরী নামে একজন তার সফরসঙ্গী হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে একটি বেসরকারি বিমানে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন এই সংসদ সদস্য।বদি যাওয়ার সময় জানান, রমজানের শেষ সপ্তাহ জুড়ে মক্কায় ইতেকাফ শেষে ১৭ জুন দেশে ফিরবেন তিনি। তাৎক্ষণিক সিদ্ধান্তে ওমরাহ করতে যাচ্ছেন না জানিয়ে বদি বলেন, সৌদি আরব যেতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে জয়ী বদির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইয়াবা কারবারে সম্পৃক্ততার অভিযোগ জমা পড়ে ২০১০ সালেই। পরে বিজিবির তালিকাতেও তার ও তার ঘনিষ্ঠদের নাম আসে।

যদিও পরে সর্বশেষ তালিকা থেকে তার নাম বাদ পড়ার তথ্যই পাওয়া গেছে। গত ৪ মে থেকে মাদকবিরোধী চলমান অভিযানে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় বারবার বদিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে।

তারা দুই জনই জানান, বদির বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রমাণ নেই। আর প্রমাণ পেলে তাকেও ছাড়া হবে না। বদি সব সময় এই অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে আসছেন। ৩১ জুন একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অভিযানে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনায় বদির সৌদি আরব যাত্রার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয় একটি জাতীয় দৈনিকে।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930