বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
ফাইল ছবি

ঈদে দেশের কোথাও যানজট হবে না : কাদের

আকাশবার্তা ডেস্ক :


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন, ঈদের আগে বা পরে রাস্তার জন্য দেশের কোথাও যানজট হবে না। শুক্রবার (১জুন) সকালে ঢাকার মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাস্তার জন্য এবার যানজট হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না। কিন্তু এই ফিটনেসবিহীন গাড়িগুলো যানজট সৃষ্টি করতে পারে। এর কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, রাস্তায় যদি গাড়ি বিকল হয়ে যায় রেকার এসে সরাতে সরাতে দীর্ঘ যানজট হয়ে যায়।

ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান চলবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এগুলোর দায়িত্ব ছিল বিআরটিএ’র। তাঁরা এ ব্যাপারে কেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে? প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পুলিশ ও বিআরটিএর প্রতি আহ্বান জানান।

দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে গাড়ি মেরামতের কারখানায় সিলগালা করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘এগুলো রাস্তায় যানজট এবং দুর্ঘটনা দুটিরই কারণ হয়ে যায়। কাজেই এর বিরুদ্ধে অভিযান চলবে।’

‘আমি বিআরটিএকে বলব, এখন বিআরটিএর প্রধান কাজ হলো ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে। এখানে অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না আসে এর জন্য উৎসমুখ বন্ধ করতে হবে।’ ‘যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখানকার গাড়িগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট।’

‘আমি পুলিশ এবং বিআরটিএকে বলব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। যেসব কারখানায় এইসব অপকর্ম হয়, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা নিতে হবে। জরিমানা শাস্তি, জেল জুলুম এমনকি সিলগালাও করতে হবে।’

এসময় ঈদের আগে ঢাকার রাস্তাগুলোতে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১