সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রীকে বুলবুলের ধন্যবাদ

বিনোদন প্রতিবেদক :


নিজের সুচিকিৎসায় দায়িত্ব নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খ্যাতনামা সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গত মাসে তার অসুস্থতার বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সঙ্গীত সাধকের চিকিৎসার সব দায়িত্ব নেন। সম্প্রতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আহমেদ ইমতিয়াজ বুলবুলের হার্টে দুটি রিং পরানো হয়েছে। চিকিৎসার পর নিজের ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমি মহান আল্লাহর রহমতে অনেক সুস্থ এবং স্বাচ্ছন্দ্যবোধ করছি। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য আমার আজীবন প্রার্থনা। আমি ইচ্ছা করলেই দেশের বাইরে গিয়ে আমার হৃদরোগের চিকিৎসা করাতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগও আমাকে দিয়েছিলেন। কিন্তু আমার দেশপ্রেম আমাকে দেশত্যাগ করতে দেয়নি।
ফেসবুকে বুলবুল আরো লিখেছেন, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই সবকিছু শুরু হয়েছিল। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সকল ডাক্তার এর সর্বাত্মক সহযোগিতা পেয়েছি… যা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না। চিকিৎসকের টেবিলে যাওয়ার আগে কাউকে কিছু না বলতে পারায় ক্ষমা চেয়েছেন বুলবুল। লেখেন- বন্ধুরা, আমার এই হৃদরোগ চিকিৎসাটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তাই আমার নিকটস্থ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, শিল্পী, সাংবাদিক ও অনেক কাছের শুভাকাঙ্খীদেরও কিছু বলে যাইনি। আমি অন্তর থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930