বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ : লাশ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের শাকচরে ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে পাষন্ডরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আসমা বেঁচে আছে ভেবে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরআগে পুকুর থেকে আসমা আক্তার নামে ১৪ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে তার স্বজনরা। স্বজনদের অভিযোগ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। আসমার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তারা জানান। পুকুর থেকে আসমাকে উদ্ধারের সময় তার মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। আসমা স্থানীয় শাকচর গ্রামের ফয়েজ আহমদের মেয়ে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ে আসমাকে নানুর কাছে রেখে তার মা’ তার বাবার কর্মস্থল ফেনীতে যান। শনিবার সন্ধ্যার পর আসমাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন নানুসহ স্বজনরা। রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে বিবস্ত্র অবস্থায় তার দেহ ভাসতে দেখেন দুই ভাই। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. হানিফ ও নানু হালিমা বলেন, বিবস্ত্র অবস্থায় পুকুর থেকে আসমার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন বলেন, আসমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১