সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিজয়ী ক্রিকেটারদের পুরস্কারের সিদ্ধান্ত সোমবার

ক্রীড়া প্রতিবেদক :


দীর্ঘদিন পর আবার বাংলাদেশের ক্রিকেট বোর্ডে আসছে শিরোপার ট্রফি। আন্তর্জতিক টুর্নামেন্টের শিরোপা খরায় ছিল ২১ বছর ধরে বিসিবি। ১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতার পর বাংলাদেশ কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল জিতেনি। রোববার (১০জুন) মালয়েশিয়ায় সেই আক্ষেপ দূর করে বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপের ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশ জিতে এশিয়ার মুকুট। তাতেই ইতিহাস সৃষ্টি করে সালমা, আয়েশা, রুমানারা।সাকিব, মাশরাফিদের সাফল্যে সব সময়ই মোটা অঙ্কের বোনাস দিয়ে পুরস্কৃত করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার মেয়েদের দেশের ঝান্ডা বিদেশে উড়িয়েছে পতপত করে। যে সাফল্য এনে দিয়েছেন তাদেরও প্রাপ্য বড় অঙ্কের বোনাস। বোর্ডও তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পুরস্কারের অঙ্ক কিংবা কি দিয়ে পুরস্কৃত করবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, সোমবার (১১জুন) বোর্ড সভায় চ্যাম্পিয়নদের পুরস্কারের সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে নারীদের জন্য যে বড় অঙ্কের পুরস্কার আসছে তা এরই মধ্যে নিশ্চিত করেছে একাধিক সূত্র। নারীদের এ পারফরম্যান্স নিয়ে প্রধান নির্বাহী বলেছেন, মেয়েদের ক্রিকেটে এটা বড় অর্জন। সামনে ওদের আরও ভালো খেলতে এই সাফল্য আরও বেশি অনুপ্রাণিত করবে।

নারী ক্রিকেট নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। আসলে সেভাবে ফল পাওয়া যাচ্ছিল না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। মেয়েদের জন্য ভারত থেকে কোচ এসেছে। ওদের কোচিং স্টাফও সমৃদ্ধ। সবমিলিয়ে আমাদের চেষ্টার কোন কমতি নেই। অবশ্যই এটা একটা বড় ধরনের প্রেরণা হয়ে থাকবে নারী ক্রিকেটের জন্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930