সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

এক মেয়রপ্রার্থীকে খুন : শহরের সব পুলিশ গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক :


এক মেয়রপ্রার্থীকে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে মেক্সিকোর ওকাম্পো শহরের পুলিশ বাহিনীর সব সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।স্থানীয় সময় রোববার ভোরে শহরের ২৭ পুলিশ অফিসারের সবাইকে এবং স্থানীয় জননিরাপত্তা সচিবকে মেক্সিকোর ফেডারেল বাহিনী আটক করে। বৃহস্পতিবার (২৪জুন) সকালে ৬৪ বছর বয়সী ফারনান্দো অ্যান্জেলেস হুয়ারেজকে তার বাসার সামনেই কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী গুলি করে পালিয়ে যায়।১ জুলাইয়ের সাধারণ নির্বাচনের আগে এ নিয়ে শতাধিক মেক্সিকান রাজনীতিক খুন হলেন। গত এক সপ্তাহেই হুয়ারেজ তৃতীয় নিহত রাজনীতিক। বিবিসি জানায়, হুয়ারেজ ছিলেন একজন সফল ব্যবসায়ী। রাজনৈতিক অভিজ্ঞতা তার খুব বেশি ছিল না।

কিন্তু চলমান প্রকট দারিদ্র্য, বৈষম্য আর দুর্নীতি তিনি আর সহ্য করতে পারছিলেন না বলেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলে এল ইউনিভার্সাল পত্রিকাকে জানান তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন মিগুয়েল মালাগন।প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার কথা ভাবলেও পরে মেক্সিকোর অন্যতম প্রধান রাজনৈতিক দল বাম-মধ্যপন্থি পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভ্যুলেশন (পিআরডি)-তে যোগ দেন হুয়ারেজ।

হত্যাকাণ্ডের পর আইনজীবীরা ওকাম্পোর স্থানীয় জননিরাপত্তা সচিব অস্কার গোনজালেস গার্সিয়ার বিরুদ্ধে হুয়ারেজ হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মেক্সিকান ফেডারেল এজেন্টরা গার্সিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে গেলে স্থানীয় পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। ওই সময় ফেডারেল এজেন্টরা ফিরে গেলেও রোববার সকালে আরও বেশি সদস্য নিয়ে ফিরে আসেন এবং তাদের সবাইকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031