মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ ইং ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন
বাজেট ঘোষণা করছেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

লক্ষ্মীপুরের উত্তর জয়পুর ইউপির বার্ষিক (২০১৮-১৯) বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর সদর উপজেলা ৯নং উত্তর জয়পুর ইউপির ২০১৮-১৯ অর্থবছরের জন্য বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। এতে এক কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ৬৮ টাকা আয় এবং সমপরিমাণ ব্যয় দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্তরে উন্মুক্ত এই বাজেট ঘোষণা করেন, পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এ সময় পরিষদের সাধারণ সদস্য, মহিলা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে জানা যায়- ভূমি হস্তান্তর কর, ভৌত অবকাঠামো খাতে আয়, সরকারি অনুদান, টিআর খাবিকা প্রকল্প, গ্রাম আদালত ও জন্ম নিবন্ধন খাতের ফি’, খোয়াড় ইজাড়াসহ ২২টি খাতে এক কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ৬৮ টাকা আয় দেখানো হয়েছে। অপরদিকে কৃষি, গ্রামীণ রাস্তারঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বৃক্ষরোপন, খেলাধূলা এবং চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশের বেতন-ভাতা পরিশোধসহ ২৯টি খাতে সমপরিমাণ ব্যয় দেখিয়ে উক্ত বাজেট ঘোষণা করা হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জয়তারা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিলদার জালাল আহমদ, চৌপল্লী কেডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষিত দেবনাথ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মাহমুদ বাকী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মাহফুজ ও সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০