সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আবাসিক হোটেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ৫

আকাশবার্তা ডেস্ক :


প্রেমের সূত্র ধরে এক তরুণীকে নিয়ে সারা দিন বেড়িয়ে রাতে একটি আবাসিক হোটেলের কক্ষে ওঠেন তাঁর কথিত প্রেমিক। সেখানে ওই প্রেমিকসহ তাঁর সহযোগীরা তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের রেলস্টেশন সড়কের একটি হোটেলে ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন, কুলাউড়া পৌর শহরের মধ্য চাতলগাঁও এলাকার বাসিন্দা সামী আহমদ (২২), শ্রীপুরের মো. আল আমিন (২৩), সিলেটের মোগলাবাজারের শাহান আহমদ (২২), হোটেলের ব্যবস্থাপক নির্মল বর্ধন (৩৫) ও হোটেলের কর্মচারী খোকন মিয়া (২০)।

পুলিশ ও নির্যাতনের শিকার তরুণীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রেমিক সামী সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। সেখানে সহকর্মী তরুণীর (২০) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার সামী ওই তরুণীকে বেড়ানোর কথা বলে সিলেটে নিয়ে যান। সিলেটের বিভিন্ন স্থানে বেড়িয়ে ওই দিন রাতে তাঁরা ট্রেনে কুলাউড়ায় পৌঁছে ওই হোটেলে ওঠেন। রাতে সামীসহ তাঁর সহযোগী আল আমিন, শাহান ও সিলেটের মোগলাবাজারের কাশেম (২২) তরুণীকে ধর্ষণ করেন। খবর পেয়ে ওই দিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কাশেম পালিয়ে যান।

ওই তরুণী বলেন, অভাবের তাড়নায় বছরখানেক আগে তিনি সাভারের পোশাক কারখানায় চাকরি নেন। প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন। তিনি এ ব্যাপারে মামলা করবেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় শনিবার সন্ধ্যায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া সামী, আল আমিন ও শাহান ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তরুণীকে রোববার হাসপাতালে পাঠানো হবে। হোটেলের ব্যবস্থাপক ও কর্মচারীকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র : প্রথম আলো

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930