সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক :


ইংল্যান্ড পরিবর্তন করেছিল আটজনকে। বেলজিয়াম নয়জন। দ্বিতীয় সারির এই লড়াইয়ে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘জি’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ জাপান। ইংল্যান্ড লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

ইংলিশরা তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল। বেলজিয়ামের এটি টানা তৃতীয় জয়। ইংল্যান্ড একবারই গ্রুপ পর্বের সবকটি ম্যাচে জিতেছিল। সেটি ১৯৮২ সালে।

প্রথমার্ধে দুই দলের লড়াই হয়েছে প্রায় সমানে-সমান। ইংল্যান্ড ৫২ শতাংশ সময় বল দখলে রাখে। তারা পাস খেলে ২৫৫টি। সেখানে বেলজিয়াম ৪৮ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি ২৩৯টি পাস খেলে।প্রথম ৪৫ মিনিটে দুই দল হাতেগোনা কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোল বের করতে পারেনি।

বেলজিয়াম এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে। বক্সের সীমানায় ঢুকেই বা পায়ে জোরালো শট নেন আদনান জানুজাজ। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়।

মার্কাস রাশফোর্ড ৬৬তম মিনিটে ম্যাচের অন্যতম সহজ একটি সুযোগ নষ্ট করেন। গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন। ৭৪তম মিনিটে বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামেন বেলজিয়ামের ভিনসেন্ট কোম্পানি। উঠিয়ে নেয়া হয় থমাস ভের্মালানকে।

৮০তম মিনিটে বক্সের ডানকোনায় ফ্রি-কিক পায় ইংল্যান্ড। শট নিতে আসেন র‌্যাশফোর্ড। বাঁকানো শট নিয়েছিলেন। অল্পের জন্য সেটি বাইরে চলে যায়। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও ইংল্যান্ড সমতায় ফিরতে পারেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031