সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মন্তব্যে বার্নিকাটকে সতর্ক হতে হবে, বললেন কাদের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে মন্তব্য করার সময় যুক্তরাষ্ট্রকে সতর্কতা অবলম্বন করতে হবে।শুক্রবার (২৮৯জুন) সকাল ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা চার লেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনকালে এ কথা বলেন।এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর ইএমসি ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কাজের ডিজি, পিডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, খুলনা ও অতি সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই এবং বিরোধী রাজনৈতিক নেতা ও পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।এছাড়া বিরোধী রাজনৈতিক নেতা ও পোলিং এজেন্টদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানির বিষয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

অনুষ্ঠানে মার্শা বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ সরকার একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ, যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। আমরা দেখতে চাই, সরকার তার অঙ্গীকার পূরণ করবে।’

এই মন্তব্যের কারণেই বার্নিকাটকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, উভয় দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য করা থেকে আপনি (বার্নিকাট) সতর্কতা অবলম্বন করবেন। তাহলে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক ঠিক থাকবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দলের এক নেতার নেতৃত্বে গাজীপুরের নির্বাচন বানচালে যে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল, সেটা নিয়ে কি আপনার কোনো উদ্বেগ নেই?’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এটা অন্য কারো পরামর্শে নয়; এটি আমাদের নিজেদেরই দায়িত্ব। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। আমি এখানে একটা কথা বলতে চাই, কোনো প্রকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত না করে আমি শুধু এটুকুই বলব, আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাজমান যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক যেন ক্ষুণ্ণ বা ক্ষতিগ্রস্ত না হয় এবং উভয় দেশের জনগণের মধ্যে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে, সে ব্যাপারে যেকোনো রকম আচরণ বা মন্তব্য দেওয়ার সময় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, বন্ধুত্বের স্বার্থে। আমরা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশের নির্বাচন নিয়ে, অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কোনো কথা, কোনো দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা কখনো দিই না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আজকে শুধু এটুকুই বলব, আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকুক, এটা আমরা চাই। আমাদের উভয় দেশের জনগণই বিরূপ প্রতিক্রিয়া হয় এ ধরনের আচরণ এবং উচ্চারণ পারস্পরিক স্বার্থে আমাদের কারো পক্ষেই ভালো হবে বা শুভ হবে বলে আমি মনে করি না।’

এসময় মন্ত্রী জানান, চলতি বছরের অক্টোবরে ঢাকা-ভাঙ্গা চার লেন সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেতুর ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে। শুক্রবার ৪১ ও ৪২ নং পিলারের ওপর পঞ্চম স্প্যান বসবে। আবহাওয়া ভালো থাকলে বিকেল তিনটার মধ্যে স্প্যানটি বসানো সম্ভব হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930