সর্বশেষ:
লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বহিষ্কার

আকাশবার্তা ডেস্ক : 


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।মঙ্গলবার বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদেরকে এখন থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ না রাখতে অনুরোধ করা হয়েছে।সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু দল থেকে মনোনায়ন না পেয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম নিজেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জনসহ মোট ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন– আওয়ামী লীগের বদরউদ্দিন আহমেদ কামরান, বিএনপির মো. আরিফুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজামান সেলিম, জামায়াত ইসলামীর এহসানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদের আবু জাফর, ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। রিটানিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন মো. আলিমুজ্জামন। সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয় ২০০৩ সালে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031