বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রায়পুরে পুলিশ ও ডাকাত গোলাগুলিতে ২২ মামলার আসামি নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের রায়পুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে সুরাইয়া সোহেল নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় পুলিশের এসআই মোতাহের হোসেন ও কনস্টেবল গোলাম মোস্তফা নামে দুই পুলিশ সদস্যও আহত হন। (আজ) বুধবার ভোররাতে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের সিংহের পোল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৯ রাউন্ড কার্তুজ ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত সোহেল রায়পুরের উত্তর দেনায়েতপুর গ্রামের মৃত মুনাফের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকের ৬টি মামলাসহ ২২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, লক্ষ্মীপুর সদরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে মাদকসহ ২২টি মামলার আসামি সুরাইয়া সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয়। পরে রাতে তাকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি চালায়, পুলিশও গুলি চালায়। এ সময় সুরাইয়া সোহেলের অনুগতদের গুলিতে সে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গোলাগুলিতে পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১