মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বেগমগঞ্জে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী মিনহাজ আহমেদ জাবেদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :


নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী মিনহাজ আহমেদ জাবেদ নির্বাচনী গণসংযোগ করেছেন। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলার আলাইয়ারপুর ইউপির ১নং ভবভদ্রী ওয়ার্ডের আমতলায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ ভোটার এবং দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মিনহাজ আহমেদ জাবেদ।

সৌদি আরব প্রবাসী মো. মাসুম ও ওয়ার্ড মেম্বার মো. শাহজাহানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, জাতীয় পার্টির নেতা মো. বাবুল হোসেন, যুবলীগ নেতা গৌতম মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল খায়েরসহ স্থানীয় আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় মিনহাজ আহমেদ জাবেদ বলেন, উন্নয়ন এবং মাদক একসাথে চলতে পারে না। আমি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে এই এলাকায় মাদকের বিস্তার স্বমূলে নির্মূল করা হবে। তিনি আরো বলেন, ভবভদ্রী ব্রীজ এবং সড়ক নির্মাণে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিবেন। এ সময় উপস্থিত এলাকাবাসী মিনহাজ আহমেদ জাবেদকে দলীয় মনোনয়ন লাভে হাত তুলে সমর্থন জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০