সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মালয়েশিয়ায় দেহ ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৭

আন্তর্জাতিক ডেস্ক : 


মালয়েশিয়ায় দেহ ব্যবসার অভিযোগে এবার বাংলাদেশি মেয়েকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বিভিন্ন সময়ে দেশটির পুলিশ অভিযানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ অন্যান্য দেশের মেয়েদের গ্রেপ্তারের ঘটনা ঘটলেও বাংলাদেশিদের বেলায় ছিল সামান্য। এবার সেই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম।

শনিবার (১৪ জুলাই) বিকাল ২ টার সময় মালয়েশিয়া কলকারখানা অধ্যুষিত প্রদেশ পেনাং শহরের ঘিওর টাউন জালান পেনাং নাইট ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে দুজন বাংলাদেশি মেয়ে, ইন্দোনেশিয়ার ১৫ মেয়ে ‍এবং ১০ জন পুরুষ, বাংলাদেশ, মায়ানমার ও নেপালের নাগরিকসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের ব্যাপারে পেনাং ইমিগ্রেশনের প্রধান খাজা বাধানি মোহাম্মদ হানিফ বলেন , ঐ নাইট ক্লাবে দেহ ব্যবসার অভিযোগ জনসাধারনের পক্ষ থেকে জানানো হয় তারপরে আমরা আজ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

এদিকে বাংলাদেশি মেয়ে গ্রেপ্তারের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পেনাং শহরের মুদি দোকান ব্যবসায়ী সজিব জানান, আমাদের এদেশে বাংলাদেশি হিসেবে একটি সুনাম ছিল তাহল আমাদের দেশের মেয়েরা ভীষণ পর্দাশীল এবং দেহ ব্যবসার সঙ্গে যুক্ত না কখনো। কিন্তু আজ বাংলাদেশি মেয়েদের গ্রেপ্তার হওয়ার কারণে আমাদের অনেকটা সম্মানহানি হতে হবে এ দেশের মানুষের কাছে।

এদিকে গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের এ রিপোর্ট লেখা পর্যন্ত নাম জানা সম্ভব হয়নি। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়া ইমিগ্রেশন আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031