সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পাকিস্তানে সিন্ধু নদে নৌকা ডুবে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা এলাকায় সিন্ধু নদে নৌকা ডুবে ছয় জন নিহত হয়েছে।নিখোঁজ রয়েছেন সাত জন। শুক্রবার সন্ধ‌্যা রাতে ৩০ জন যাত্রী ও মালপত্র বোঝাই নৌকাটি নদের বালরেজি ফেরি পয়েন্টের অপর পাড়ে নোঙর করা অবস্থায় পাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর দ‌্য ডনের।

শনিবার সকালে উদ্ধারকাজে স্থানীয় লোকজনের সঙ্গে পাকিস্তান নৌবাহিনীর ডুবুরিরা যোগ দেওয়ার পর ছয় জনের লাশ খুঁজে পাওয়া যায়। ১৭ জন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হন বলে শনিবার সন্ধ‌্যায় জানিয়েছেন স্থানীয় ফতেহপুর থানার পুলিশ কর্মকর্তারা। আরো সাত জন নিখোঁজ থাকার কথা নিশ্চিত করেছেন তারা।

শুক্রবার রাতেই ডুবুরিরা ঘটনাস্থলে উপস্থিত হলেও অন্ধকারের কারণে উদ্ধারকাজ শুরু করতে পারেননি।অতিরিক্ত বোঝাই নৌকাটিতে বেশ কয়েকটি মোটর সাইকেলও ছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও মাল তোলার কারণেই নোঙর করা অবস্থায় থাকার পরও নৌকাটি উল্টে যায় বলে তাদের দাবি।

নৌকাটি মুহবান পিরের উরস থেকে ফেরা লোকজনকে অপর পাড়ে ফেরি পয়েন্টে পৌঁছে দেওয়ার কাজ করছিল বলে জানিয়েছেন তারা। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের সবার বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ‌্যে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930