সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ১৫ হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস করেছে কোস্টগার্ড

 নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে জব্দ করা প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ খুঁটিজাল ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীা লক্ষ্মীপুর স্টেশন। শনিবার (১৪জুলাই) সন্ধ্যায় মজুচৌধুরীহাট এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ওইদিন দুপুরে কন্টিনজেন্ট কমান্ডার বাবুল আক্তারের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে চরমেঘা এলাকার মেঘনা নদী থেকে এসব জাল ও খুঁটি জব্দ করে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, খুঁটিজাল হলো মাছ ধরার একটি নিষিদ্ধ মাধ্যম। এটি ব্যবহারের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং জাটকাসহ সবধরনের পোনামাছ বিনষ্ট হয়। এছাড়া খুঁটিজালের কারণে নৌ-যান চলাচলেও ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

চরমেঘা এলাকায় মেঘনা নদীতে খুঁটিজাল লাগানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১৫ হাজার মিটার খুঁটিজাল জব্দ করা হয়। তবে এরসাথে সংশ্লিষ্ট কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। ওইদিন বিকালে মজুচৌধুরীর হাট এলাকায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামানের উপস্থিতিতে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ড লক্ষ্মীপুর স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031