রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মক্কায় বাংলাদেশি এক হজযাত্রীর মৃত্যু

নাজিম ভুঁইয়া, সৌদি অারব :

সৌদি আরবের পবিত্র মক্কা আল-মুকাররমায় হজ করতে অাসা মোহাম্মদ আমির হোসেন (৫৩) নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। অসুস্থতাজনিত কারণে গত সোমবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সেলর মাকসুদুর রহমান। তিনি বেসরকারি হজ ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ১৫ জুলাই রোববার ভোর সোয়া ৪টায় সৌদি আরবে আসেন। মৃত হজযাত্রী মোহাম্মদ আমির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায়।
মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত ১৪ হাজার ৪০৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের বহন করেছে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৯টি ফ্লাইট। আগত হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ১০ হাজার ৭৭৮ জন হজযাত্রী।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে অংশগ্রহণ করবেন। চলতি হজ মৌসুমে হজ যাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের মক্কা বাংলাদেশ হজ মিশন নিয়ন্ত্রণ কক্ষ এবং হটলাইন নম্বর চালু করেছে।
এনবি/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১