সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সাংবাদিক আক্তারকে হত্যার হুমকি : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সাংবাদিক আক্তার আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ (১৭জুলাই) মঙ্গলবার লক্ষ্মীপুর জজকোর্ট এলাকায় সাংবাদিক আক্তার আলমকে এমন হুমকি দেয় মোজাম্মেল হোসেন মিজান পাটওয়ারী নামের ওই ব্যক্তি ।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং-৭৫৪, তারিখ-১৭/০৭ /২০১৮।

অভিযুক্ত মিজান পাটওয়ারী সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের রাজ্জাকুল হায়দারের ছেলে ও চিহ্নিত মাদকাসক্ত বলে জানা যায়।

আক্তার আলম বর্তমান লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও আনন্দ টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সূত্রে জানা যায়, পেশাগত কাজে লক্ষ্মীপুর জজকোর্ট এলাকায় গেলে সাংবাদিক আক্তার আলমকে উদ্দেশ্য করে সাংবাদিকতা পেশা নিয়ে কটুক্তি করেন মিজান পাটওয়ারী। এতে সাংবাদিক আক্তার আলম প্রতিবাদ করেন। এ সময় হত্যার হুমকি দিয়ে সাংবাদিক আক্তার আলমকে শারীরিকভাবে আঘাত করতে তেড়ে যান জকসিনসহ লাহারকান্দী এলাকার ত্রাস মিজান পাটওয়ারী।

এদিকে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সকল সদস্যসহ সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দাসহ মাদকাসক্ত মিজান পাটওয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930