সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ইয়াবাসহ আল আমিন খোকন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত খোকন বেগমগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। শনিবার মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে খোকনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ বাজারের ভবভদ্রী ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ৮টার দিকে ভবভদ্রী ব্রীজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় আল আমিন খোকনকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী চালিয়ে ১১ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ইয়াবাসহ খোকনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930