সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
চার শিল্পীর কণ্ঠে ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’

চার শিল্পীর কণ্ঠে ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’

বিনোদন ডেস্ক : 


দেশের জনপ্রিয় চার শিল্পীর কণ্ঠে এসেছে নতুন গান। শিরোনাম ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েই তৈরি হয়েছে এই গানটি। এতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, পুলক অধিকারী ও সোমনুর মনির কোনাল। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গানটি তৈরি হয়েছে।এই গানের কথা লিখেছেন কবি আসলাম সানি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এই গানটি নিয়ে ভিডিও তৈরি করছেন নির্মাতা ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু।

আজ ২১ জুলাই প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে গানটি পরিবেশন করা হয়েছে। সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান ও ভালোবাসা জানাতেই এ গানটি তৈরি করা হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ (২১ জুলাই)  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করা,মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো।ভারতের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন। অষ্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন।

চ্যাম্পিয়ন অব দ্য আর্থসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার পাওয়া এবং দেশের উন্নয়ন ও অর্জনে অনন্য সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধণা দিচ্ছে আওয়ামী লীগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930