সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদিঅারবে বাংলাদেশীকে অপহরণ করে বিকাশে অর্থ অাদায়

নাজিম ভুঁইয়া সৌদিঅারব থেকে :
সৌদি আরবের রাজধানী রিয়াদে কেবল অপারেটর (ডিশ) দোকানে কর্মরত তিন বাংলাদেশীকে একদল দুর্বৃত্ত কাজের কথা বলে কৌশলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে সেখানে নির্যাতন চালিয়ে দেশে (বাংলাদেশে) পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ নিয়ে ছেড়ে দেয়া হয়। তারা  হলেন, কুমিল্লার বড়ুরা থানার মাসুদ, বুড়িচংয়ের অানোয়ার ও কুমিল্লা সদর উপজেলার অারমান। অপহরণের বিষয়টি রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও সৌদি প্রশাসনকে জানানো হয়েছে।
এঘটনায় দেশে থাকা প্রবাসীদের পরিবার চরম অাতন্কে ভুগছেন। রিয়াদে বাংলাদেশী নিরীহ শ্রমিকদের বিনাকারণে অপহরণ করে বিকাশ ও হুন্ডির মাধ্যমে অর্থ আদায়ের মতো ঘটনা ঘটাচ্ছে সৌদিঅারবে থাকা একটি বাংলাদেশি প্রতারক চক্র।  মুক্তিপণ দিয়ে ফিরে আসা কয়েকজন  বলেন, এই চক্রটি বিভিন্নভাবে কৌশলে নিরীহ প্রবাসীদের অপহরণ করে নির্যাতন চালায়। এতে প্রান ভয়ে পরিবারের কাছে ফোন করে বিকাশে টাকা পাঠাতে বলে। এ সুযোগে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সৌদিঅারবে বাংলাদেশী ওই প্রতারক চক্রটি।
এ দিকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে সৌদি পুলিশ। তবে তাদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি দেশটির প্রশাসন। আর বিষয়টি তদন্তাধীন থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি সৌদিঅারবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930