সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

যুক্তরাষ্ট্রকে টপকে ‘পরাশক্তি’ হতে চায় চীন

 আন্তর্জাতিক ডেস্ক :


চীনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে আমদানি শুল্ক আরোপের মাধ্যমে ওয়াশিংটন ‘বাণিজ্যযুদ্ধ’ শুরু করলেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) শীর্ষ কর্মকর্তা মাইকেল কলিন্সের দাবি, চীনই একটি ‘স্নায়ুযুদ্ধ’ বাঁধাতে চাইছে। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্রকে হটিয়ে ‘সুপার পাওয়ার’ (পরাশক্তি) হওয়ার জন্যই চীন এই স্নায়ুযুদ্ধে জড়াতে চাইছে।

কলোরাডোতে আয়োজিত জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সম্মেলন ‘আসপেন সিকিউরিটি ফোরামে’ বক্তৃতা করছিলেন সিআইএ’র পূর্ব এশিয়া মিশনের উপ-সহকারী পরিচালক কলিন্স। অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, কাউন্সটার টেরোরিজম, ইন্টিলিজেন্স, সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন দফতর ও বিভাগের কর্মকর্তারা।

কলিন্স বলেন, ‘শি (জিনপিং) এবং তার দেশ আমাদের বিরুদ্ধে যা করছেন, আমি অবশ্যই বলবো এটা বাস্তবিক অর্থেই স্বায়ুযুদ্ধ বাঁধানোর চেষ্টা। যে স্নায়ুযুদ্ধ আমরা দেখেছি (১৯৪৭-১৯৯১ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে প্রাচ্য শক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্য শক্তির মধ্যে) তার মতো নয়, এটা একেবারে প্রকৃত অর্থে স্নায়ুযুদ্ধ।’

চীনারা সংঘাত না চাইলেও রাষ্ট্রের কর্তারা সেটাই চাইছেন উল্লেখ করে সিআইএ’র এই কর্মকর্তা বলেন, ‘…একটি দেশ বৈধ ও অবৈধ, সরকারি ও বেসরকারি, অর্থনৈতিক ও সামরিক সবক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করছে। অথচ চীনারা সংঘাত চায় না।’

‘স্বার্থের প্রশ্নে তারা চায় বিশ্বের প্রত্যেকটি দেশ নীতি-নির্ধারণী বিষয়ে যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনের পাশে থাকুক। কারণ চীনারা ক্রমাগত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বাধাতে চাইছে এবং আমরা (যুক্তরাষ্ট্র) এটাকে পদ্ধতিগত সংঘাত বলে চুপ করে আছি।’ বলেন কলিন্স।

‘বিশ্বমঞ্চে চীনকে কেন্দ্রীয় আসনে নেওয়ার জন্য’ দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে কলিন্স বলেন, ‘তার এই চিন্তাভাবনা চীনের সংবিধানেও অন্তুর্ভুক্ত হয়েছে। চীনের তৈরি করা হুমকিই এখন যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জ।’

চীন একটা প্রতিযোগিতা শুরু করেছে এবং সেখানে যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে পড়েছে জানিয়ে সিআইএ’র এই শীর্ষ কর্মকর্তা হুঁশিয়ার করেন, রাশিয়া যা করতে পারতো তার চেয়ে অনেক বেশি করতে পারে এরা (চীন)।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে ওয়াশিংটন প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবলেও উত্তর কোরিয়ার সঙ্গে সংকটে দেশটিরই শরণাপন্ন হয়েছে তারা। এমনকি পরমাণু কর্মসূচি থেকে উত্তর কোরিয়াকে নিবৃত্ত করতে চীনকে হস্তক্ষেপ করতেও আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ফল হিসেবে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠকও দেখেছে বিশ্ব।

কিন্তু এই ‘বোঝাপড়া’র মধ্যে সম্প্রতি ‘টানাপোড়েন’ স্পষ্ট হয় ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলে। চীনও পাল্টা শুল্কারোপ করে, তাতে কার্যত দু’পক্ষের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031