মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ছেলে হত্যায় মা’, ভাইসহ ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরধরে মুরাদুল ইসলাম সুমন (২২) হত্যা মামলায় তার মা হাসিনা, ভাই মো. সোহেল ও আরো ৩ ভাড়াটিয়া খুনিসহ ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

(আজ) মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় প্রদান করেন। রায়ের সময় আদালতে সাদ্দাম নামের এক আসামি উপস্থিত ছিলেন। অন্যান্যরা পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসের ৬ তারিখে নিখোঁজ হন পৌরসভার সাহাপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মুরাদুল ইসলাম সুমন। দুই দিন পর ৮ ফেব্রুয়ারী পাশর্^বর্তী বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুরের একটি ডোবায় তার মরদেহ পাওয়া যায়। পরের দিন প্রথমে নিহতের মা’ হাসিনা বেগম বাদি হয়ে তার ছেলেকে হত্যা করেছে অভিযোগ এনে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা করেন।

পরে পুলিশ তদন্ত করে সাদ্দাম নামের একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সুমনের মা’ ও ভাইয়ের সম্পৃক্ততায় ৯০ হাজার টাকার বিনিময়ে ৫ জনে মিলে হত্যার কথা স্বীকার করেন। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের এস আই আবুল বাশার ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে নিহতের মা’ ও ভাইসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানীতে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত. মমিন উল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫), সদর উপজেলার সাহাপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো, সোহেল, মুরাদুল ইসলাম সুমনের মা’ হাসিনা বেগম, মৃত আনোয়ার উল্যাহর ছেলে আবদুর রহিম ও ইসমাইল হোসেন প্রকাশ কালা ইসমাইল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০