সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাজধানীতে বাস চাপায় ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক : 


রাজধানীর এয়ারপোর্ট সড়কে র‌্যাডিসন হোটেলের উল্টোদিকে বাসচাপায় কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বনানী-এয়ারপোর্ট সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হচ্ছেন দিয়া আক্তার মিম ও আব্দুল করিম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বনানী-এয়ারপোর্ট সড়কের অদূরে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজটির অবস্থান। ছুটি শেষে বাসে ওঠার জন্য কলেজটির বেশ কিছু শিক্ষার্থী র‌্যাডিসন হোটেলের উল্টো পাশে সিএমএইচ স্টপেজে অপেক্ষা করছিলেন। এসময় কালশি ফ্লাইওভার দিয়ে মিরপুর থেকে উত্তরাগামী একটি বাস ওই স্টপেজে এসে দাঁড়ালে সেটিতে শিক্ষার্থীরা উঠছিলেন। ঠিক সেই সময় যাত্রী তোলার প্রতিযোগিতা করতে গিয়ে একই রুটের জাবালে নূরের একটি বাস দাঁড়ানো বাসটির বাম পাশ দিয়ে দ্রুতগতিতে ঢুকে পড়ে এবং দাঁড়ানো শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে। বাসটির চাপায় ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কুর্মিটোলা হাসপাতালের সহকারী পরিচালক লে. কর্নেল মো. ছগির মিয়া জানিয়েছেন, দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছাত্র ও আরেকজন ছাত্রী রয়েছে।

মৃত ছাত্রীর নাম নিশ্চিত করে তার বান্ধবীরা জানিয়েছেন, দিয়ার বাড়ি মহাখালী দক্ষিণ পাড়ায়। সে একাদশ শ্রেনিতে পড়তো। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। অন্যদিকে, আব্দুল করিম ওরফে সজীব ওরফে রাজু কলেজের দ্বিতীয় বর্ষে পড়তো বলে জানা গেছে।

গুলশান বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আহাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থল থেকে বাসচালক ও তার সহকারীকে ( হেলপার) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে কলেজটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। ক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা এ ঘটনায় ইসিবি চত্বরের সামনে জাবালে নূর পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং আরও অর্ধ শতাধিক বাস ভাঙচুর করে । এতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930