সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

নাজিম ভূঁইয়া, সৌদিঅারব থেকে :
সূদুর প্রবাসে নুতন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্যকে তুলে ধরতে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের জেদ্দায় সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পিঠা উৎসবের আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা। সৌদিঅারব জেদ্দায়  প্রবাসী বাংলাদেশীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’ এই পিঠা উৎসবের আয়োজন করেন। উৎসবে পিঠা তৈরির প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সারতাজুল আলম দিপু’র পরিচালনায় পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. নজরুল ইসলাম।
উৎসবের আলোচনা পর্বে নজরুল ইসলাম স্বদেশ-সংস্কৃতি এবং নবান্ন উৎসবের স্মৃতিচারণ করেন এবং বাহারি সব পিঠার প্রশংসা করেন। সেই সাথে নতুন প্রজন্মকে আপন সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজক ও অংশগ্রহণকারীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উৎসবে জেদ্দা বাংলাদেশ স্কুলের দুই চেয়ারম্যান নেওয়ামুল বশির এবং মার্শেল কবির পান্নু, ভাইস চেয়ারম্যান এ,কে আজাদসহ জেদ্দার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক, প্রবাসী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্হিত ছিলেন।
পরে অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগিদের বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031